সোমবার, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ফ্যামিলি কার্ডের ত্রুটি-বিচ্যুতি দ্রুত সংশোধন করা হবে: অর্থমন্ত্রী

সংবাদের আলো ডেস্ক: ফ্যামিলি কার্ড প্রকল্পে যেসব ত্রুটি-বিচ্যুতি রয়েছে, সেগুলো চিহ্নিত করে দ্রুত সংশোধনের মাধ্যমে প্রকল্পের বাস্তবায়ন আরও গতিশীল করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে ফ্যামিলি কার্ড নিয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় সব অর্থ আগামী বাজেটে বরাদ্দ দেওয়া হবে। এটি বর্তমান সরকারের একটি ‘ফ্ল্যাগশিপ’ প্রকল্প হওয়ায় বাজেট বরাদ্দে সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। প্রকল্পটি একটি বৃহৎ পরিসরের উদ্যোগ হওয়ায় প্রাথমিক পর্যায়ে ছোটখাটো কিছু ভুল হতেই পারে। তবে ভুলের সেই পরিমাণ এক শতাংশও না।

তিনি আরও বলেন, পাইলট কার্যক্রমের আওতায় ইতোমধ্যে ৩৭ হাজারের বেশি কার্ড বিতরণ করা হয়েছে। বর্তমানে এই প্রক্রিয়ায় কোথাও কেউ বাদ পড়া কিংবা কেউ ভুলভাবে অন্তর্ভুক্ত হয়েছে কিনা, সেসব বিষয় নিবিড়ভাবে খতিয়ে দেখা হচ্ছে।

এছাড়াও যাচাই-বাছাই শেষে প্রকৃত উপকারভোগীদের কাছে কার্ড পৌঁছানো নিশ্চিত করা হবে বলেও প্রতিশ্রুতি দেন অর্থমন্ত্রী।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়