শুক্রবার, ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

আলফাডাঙ্গায় ‘জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আলমগীর কবির,  (ফরিদপুর) প্রতিনিধি: “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় পালিত হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬। এ উপলক্ষে ২৩ এপ্রিল (বৃহস্পতিবার) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নিয়াজ মুস্তাফি চৌধুরী।

​সভার  আলোচনার শুরুতেই ডা. মো. নিয়াজ মুস্তাফি চৌধুরী এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আবিদ হোসেন পুষ্টির গুরুত্ব ও খাদ্যের উপাদানসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। 

তারা জানান,

​খাদ্যের ৬টি উপাদান (শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন, খনিজ ও পানি) শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে অপরিহার্য।

​সঠিক পুষ্টির মাধ্যমেই একটি সুস্থ ও কর্মক্ষম জাতি গঠন সম্ভব।

​জনগণের পুষ্টি নিশ্চিত করতে ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত ‘জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান’ নিরলস কাজ করে যাচ্ছে।

​উপস্থিত ব্যক্তিবর্গ: আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার ঝুমুর সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা খান ছনিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মোজাম্মেল হক,  ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সারোয়ার হোসেন সহ স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

​বক্তারা দৈনন্দিন খাদ্যতালিকায় সুষম খাবার নিশ্চিত করার মাধ্যমে অপুষ্টি দূর করে স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়