বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

উলিপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত

খা‌লেক পার‌ভেজ লালু,উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যে কুড়িগ্রামের উলিপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১১টায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে পুষ্টি  বিষয়ক আলোচনাসভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তার ডাঃ হারুন অর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এস এম মেহেদী হাসান, উলিপুর থানার অফিসার্স ইনচার্জ সাঈদ ইবনে সিদ্দিক, উপজেলা শিক্ষা অফিসার নার্গিস ফাতিমা তোকদার, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ লুৎফর রহমান, আবা‌সিক মেডি‌কেল অফিসার ডাঃ তান‌জিরুল ইসলাম, সাংবা‌দিব ম‌মিনুল ইসলাম, এ্যাকশন এগ‌নেইষ্ট হাঙ্গার এর প্র‌তি‌নি‌ধি (এসিএফ) ইন্দ্রানী চ্যাটার্জ্জী (প্রান্তী) ও নৃ‌পেন্দ্রনাথ চ্যাটার্জ্জী (এসিএফ) জেলা প্র‌তি‌নি‌ধি প্রমুখ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়