বাগাতিপাড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল আনুমানিক ৭টার দিকে লোকমানপুর রেলস্টেশন থেকে পূর্বদিকে সেকশন ২২৭/২ এলাকায় রাজশাহী থেকে খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনাস্থল থেকে একটি পাসপোর্ট উদ্ধার করা হয়। তবে পাসপোর্ট যাচাই-বাছাই (পিআইবি) এবং রেল পুলিশের তদন্তে ফিঙ্গারপ্রিন্টসহ অন্যান্য তথ্যের সঙ্গে কোনো মিল পাওয়া যায়নি। ফলে নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।
দুর্ঘটনায় তার শরীরের ডান হাত ও ডান পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং মুখমণ্ডল মারাত্মকভাবে থেঁতলে যায়।
খবর পেয়ে ঈশ্বরদী রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নিঃ আসিতোষ ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করেন।
এ বিষয়ে ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি জিয়াউর রহমান বলেন,“ঘটনাটি আমাদের নজরে এসেছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।