সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ঢামেকে হামলার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

সংবাদের আলো ডেস্ক: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ইন্টার্ন ও ট্রেইনি চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে ২৪ ঘণ্টার কর্মবিরতির ঘোষণা দিয়েছে ইন্টার্ন ডক্টরস সোসাইটি।

এর আগে বুধবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী জরুরি বিভাগে চিকিৎসা নেয়ার পর চিকিৎসকের দেয়া ওষুধ বাইরে না পাওয়াকে কেন্দ্র করে চিকিৎসকদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে উত্তেজনা বাড়তে থাকলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়।

এদিকে সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতির ডাক দেন এবং নিরাপত্তার অভাবে জরুরি বিভাগের চিকিৎসা সেবা বন্ধ করে দেন। তবে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

পরবর্তীতে বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ২টায় এক ব্রিফিংয়ে ইন্টার্ন ডক্টরস সোসাইটির সাধারণ সম্পাদক চার দফা দাবি জানান। এসব দাবির মধ্যে রয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের শনাক্ত ও বিচার, হাসপাতালের নিরাপত্তা জোরদারে আর্মড পুলিশ মোতায়েন এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ।

পাশাপাশি তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির ব্যবস্থা না হলে সারা দেশের ইন্টার্ন চিকিৎসকরা একযোগে কর্মবিরতিতে যাবেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়