দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু
সংবাদের আলো ডেস্ক: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে হাম সন্দেহে ১০ জন এবং নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (০৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ২৩৬ জন।
আর ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত এ সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৮৮৩ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২২৪ জন। ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত নিশ্চিত রোগীর সংখ্যা এক হাজার ৩৯৮ জন। ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছে ছয় হাজার ৮৮৩ জন।
একই সময়ে সুস্থ হয়ে ছাড় পেয়েছে ৪ হাজার ৬৩৫ জন। মৃত্যুর হিসাবে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে সবচেয়ে বেশি ছয়জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। জেলা হিসাবেও ঢাকাতেই সর্বোচ্চ ছয়জনের মৃত্যু হয়েছে।
১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে মোট মৃত্যু হয়েছে ২১ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে ১০ জনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত এই সংখ্যা দাঁড়িয়েছে ১২৮ জনে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।