ভিসা নিয়ে ঢাকার মার্কিন দূতাবাসের সতর্কবার্তা
সংবাদের আলো ডেস্ক: ঢাকার মার্কিন দূতাবাস জানিয়েছে, ভিসার অপব্যবহার করলে যুক্তরাষ্ট্র ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। আর দেশটির ভিসা থাকা মানেই সে দেশে ভ্রমণের নিশ্চয়তা দেয় না।
শনিবার (২৮ মার্চ) এক বার্তায় এসব তথ্য জানায় ঢাকার মার্কিন দূতাবাস।
মার্কিন দূতাবাস বলছে, একটি ইউএস ভিসা যুক্তরাষ্ট্র ভ্রমণের নিশ্চয়তা দেয় না। দেশটিতে আপনার প্রবেশের মেয়াদ ও শর্তাবলি নির্ধারণ করেন প্রবেশস্থলের দায়িত্বপ্রাপ্ত ইমিগ্রেশন কর্মকর্তা।
আরও বলেছে, আপনি যদি পারমিটের বেশি সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করেন বা আপনার ভিসার ধরন অনুযায়ী অনুমোদিত নয় এমন কার্যক্রমে জড়িত হন, তাহলে ভবিষ্যতে আপনার ওপর যুক্তরাষ্ট্র ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। সঠিকভাবে ভিসা ব্যবহার করা আপনার দায়িত্ব।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।