সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ট্রাম্পের আলটিমেটামে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

সংবাদের আলো ডেস্ক: হরমুজ প্রণালি ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরপরই বিশ্ববাজারে আরও বেড়েছে জ্বালানি তেলের দাম। 

৪৮ ঘন্টার মধ্যে হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে আলটিমেটাম দেন ট্রাম্প। এরপরই সোমবার (২৩ মার্চ) বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে।

অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) মে মাসের সরবরাহের দাম ১ দশমিক ৮ শতাংশ বেড়ে যায়। এতে প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে যায়। এর পাশাপাশি, নর্থ সি ব্রেন্ট ক্রুড তেলের দামও প্রায় একই হারে বেড়ে ব্যারেল প্রতি ১১৩ দশমিক ৪৪ ডলারে দাঁড়িয়েছে।

গত ২৭ ফেব্রুয়ারি ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা শুরুর আগে ডব্লিউটিআই ও ব্রেন্ট ক্রুড তেলের দাম ছিল ব্যারেল প্রতি ৬৭ এবং ৭২ দশমিক ৪৮ ডলার।

সূত্র: সিএনএন   

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়