কাতারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৭
সংবাদের আলো ডেস্ক: কাতারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ৭ জন আরোহীর সবাই নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কাতার ও তুরস্ক।
কাতার ও তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কারিগরি ত্রুটির কারণে সামরিক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। কাতারের ভাষ্য অনুযায়ী, `এটি নিয়মিত দায়িত্ব` পালনকালে ঘটে।
দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন কাতারের সশস্ত্র বাহিনীর চার সদস্য, কাতার-তুরস্ক যৌথ বাহিনীর একজন সদস্য এবং দুইজন প্রযুক্তিবিদ।
এদিকে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বিদ্যমান চুক্তি ও পরিকল্পনার আওতায় তুরস্ক ও কাতারের মধ্যে সামরিক সহযোগিতা ও সমন্বয় কার্যক্রম অব্যাহত থাকবে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।