লেবানন থেকে ছোড়া মিসাইলে ইসরায়েলি নিহত
সংবাদের আলো ডেস্ক: লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ছোড়া ট্যাংক বিধ্বংসী মিসাইলের আঘাতে এক ইসরায়েলি নিহত হয়েছেন।
রবিবার (২২ মার্চ) লেবানন-ইসরায়েল সীমান্তবর্তী শহর মিসগাভ আমে ট্যাংক বিধ্বংসী মিসাইল ছোড়ে হিজবুল্লাহ।
এতে দুটি গাড়িতে আগুন ধরে যায়। সেই গাড়ির ভেতর পুড়েই ওই ইসরায়েলি প্রাণ হারান।
ইসরায়েলের অ্যাম্বুলেন্স সংস্থা মেগান ডেভিড অ্যাডম বলেছে, হামলার পর দুটি গাড়িতে আগুন ধরে যায়। তার একটির ভেতর থেকে এক ব্যক্তিকে টেনে বের করা হয়।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, লেবানন থেকে সীমান্ত এলাকায় হামলার ব্যাপারে তারা তথ্য জানতে পেরেছে, যা তদন্ত করা হচ্ছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।