সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ইরান দূতাবাসের সামরিক কর্মকর্তাসহ ৪ কর্মীকে বহিষ্কার করল সৌদি

সংবাদের আলো ডেস্ক: সৌদি আরবে হামলার জেরে দূতাবাসে নিযুক্ত ইরানের সামরিক কর্মকর্তা এবং চারজন কর্মীকে বহিষ্কার করেছে সৌদি প্রশাসন। ২৪ ঘণ্টার মধ্যে তাদেরকে সৌদি আরব ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শনিবার (২১ মার্চ) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। সৌদি আরবের প্রধান তেল রফতানি বন্দরের কাছে ইয়ানবুতে ইরানের ড্রোন হামলার পর নেয়া হলো এমন পদক্ষেপ।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরানের হামলা অব্যাহত থাকলে তা সম্পর্কের মাঝে আরও উত্তেজনা তৈরি করবে। এছাড়া, দু’দেশের বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কেও তা বড় প্রভাব ফেলতে পারে।

সৌদি আরবের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে তেহরান এ পর্যন্ত শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে বলে অভিযোগ। সম্প্রতি মার্কিন দূতাবাসেও আঘাত হানে দুইটি ড্রোন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়