সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

অস্থায়ীভাবে নিজেদের সম্পূর্ণ আকাশসীমা বন্ধ করে দিলো আমিরাত

সংবাদের আলো ডেস্ক: অস্থায়ীভাবে নিজেদের সম্পূর্ণ আকাশসীমা বন্ধ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আজ মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৫টা ১০ মিনিটের দিকে আমিরাত জানায় ইরান তাদের লক্ষ্য করে নতুন করে মিসাইল ও ড্রোন নিক্ষেপ করেছে। এর কিছুক্ষণ পরই পুরো আকাশসীমা বন্ধের তথ্য দিলো দেশটি। 

আমিরাতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে। দেশটির সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, বিমানের ফ্লাইট ও ক্রুদের নিরাপত্তা এবং আমিরাতের ভূখণ্ডের কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র: আলজাজিরা

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়