আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও মধ্যপ্রাচ্যে নজরদারি বিমান পাঠাচ্ছে অস্ট্রেলিয়া
সংবাদের আলো ডেস্ক: যুক্তরাষ্ট্র-ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের মধ্যে মধ্যপ্রাচ্যে একটি সামরিক নজরদারি বিমান মোতায়েন করেছে অস্ট্রেলিয়া। একইসঙ্গে, সংযুক্ত আরব আমিরাতকে ক্ষেপণাস্ত্র দেওয়া হবে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।
মঙ্গলবার (১০ মার্চ) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, ইরানে কোনো স্থলসেনা পাঠাবে না অস্ট্রেলিয়া।
আলবানিজ বলেন, এমন প্রতিরক্ষামূলক পদক্ষেপ ইরানের উসকানিবিহীন হামলার বিরুদ্ধে নিজেদের রক্ষা করতে সহায়তা করবে। তবে, অস্ট্রেলিয়া কোনো পক্ষের হয়ে যুদ্ধে জড়াবে না।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।