নেপালের সরকার ও জনগণকে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন
সংবাদের আলো ডেস্ক: নেপালে সফল ও শান্তিপূর্ণভাবে সংসদীয় নির্বাচন সম্পন্ন হওয়ায় দেশটির সরকার এবং জনগণকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশটিতে গণ-আন্দোলনের পর অনুষ্ঠিত এই নির্বাচনকে নেপালের গণতান্ত্রিক যাত্রায় গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন তিনি।
সোমবার (৯ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তারেক রহমান লিখেন, ‘গত ৫ মার্চ অনুষ্ঠিত নেপালের সংসদীয় নির্বাচন সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় নেপালের সরকার ও জনগণকে অভিনন্দন’।
প্রধানমন্ত্রী বলেন, এই গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া নেপালের জনগণের আকাঙ্ক্ষা ও দৃঢ়তার প্রতিফলন এবং দেশটির গণতান্ত্রিক প্রতিষ্ঠানের শক্তিমত্তার পরিচায়ক।
তিনি আরও বলেন, দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করতে বাংলাদেশ নেপালের নতুন সরকার ও জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।