মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

তুরস্কে ফের ক্ষেপণাস্ত্র হামলা

সংবাদের আলো ডেস্ক: তুরস্কে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ইরান থেকে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে দেশটি।

সোমবার (০৯ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ক্ষেপণাস্ত্রটি ইরান থেকে ছোড়া হয়েছে। এটি ইরাক ও সিরিয়ার আকাশসীমা অতিক্রম করে তুরস্কের দিকে আসছিল। পরে পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন থাকা ন্যাটোর বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তা আকাশেই ধ্বংস করে।

মন্ত্রণালয় বলছে, ক্ষেপণাস্ত্র ধ্বংসের পর এর কিছু ধ্বংসাবশেষ তুরস্কের দক্ষিণাঞ্চলের গাজিয়ানতেপ এলাকায় পড়ে। তবে এতে কোনো হতাহত বা আহতের ঘটনা ঘটেনি।

তুরস্কের কর্মকর্তারা জানান, দেশের আকাশসীমা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের সামরিক প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। একই সঙ্গে তারা সতর্ক করে দিয়েছেন যে, দেশের বিরুদ্ধে যেকোনো শত্রুতামূলক কর্মকাণ্ডের জবাব দেওয়ার অধিকার তুরস্ক সংরক্ষণ করে।

এর আগে তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানে হামলার অভিযোগ অস্বীকার করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাঘেই এ বিষয়ে ইরানের অবস্থান পরিষ্কার করেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়