মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে ‌‘সমর্থনের’ প্রতিশ্রুতি পুতিনের

সংবাদের আলো ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতাবা খামেনিকে ‘অটল সমর্থন’ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তার বাবা ও পূর্বসূরি নিহত হওয়ার পর তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (০৯ মার্চ) খামেনিকে পাঠানো এক বার্তায় পুতিন বলেন, আমি তেহরানের প্রতি অটল সমর্থন ও আমাদের ইরানি বন্ধুদের সঙ্গে সংহতি পুনর্ব্যক্ত করতে চাই। রাশিয়া ইরানের জন্য সবসময়ই একটি নির্ভরযোগ্য অংশীদার ছিল ও ভবিষ্যতেও থাকবে।

তিনি মোজতাবা খামেনিকে উদ্দেশ্য করে আরও বলেন, যে সময়ে ইরান সশস্ত্র আগ্রাসনের মুখোমুখি, সেই সময়ে উচ্চপদে আপনার দায়িত্ব পালন নিঃসন্দেহে অনেক সাহস ও নিষ্ঠার দাবি রাখবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়