সোমবার, ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেই ইরান যুদ্ধের সমাপ্তি টানা হবে

সংবাদের আলো ডেস্ক: ইরানের সাথে চলমান যুদ্ধ কখন থামানো হবে সে বিষয়গুলো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে পারস্পরিক সিদ্ধান্তের মাধ্যমে নেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।  

রোববার (৮ মার্চ) ট্রাম্প বলেন, ‘এই যুদ্ধ শেষের ক্ষেত্রে নেতানিয়াহুর মতামত নেওয়া হবে। আমি মনে করি এটি পারস্পরিক বিষয়। সঠিক সময়ে আমরা সিদ্ধান্ত নেব।’

এদিকে, ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধে ভয়াবহ প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ব অর্থনীতিতে। সোমবার (৯ মার্চ) এশিয়ার বাজারে লেনদেনের শুরুতেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি পেয়েছে প্রায় ২০ শতাংশ। 

সোমবার (৯ মার্চ) সকালে এশিয়ার বাজারে কেনাবেচা শুরু হওয়ার পরই তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়