মিনাবে স্কুলে প্রাণঘাতী হামলার জন্য ইরানকেই দায়ী করলেন ট্রাম্প
সংবাদের আলো ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দক্ষিণ ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে হওয়া প্রাণঘাতী বিমান হামলার পেছনে ইরানই দায়ী।
শনিবার (৭ মার্চ) ‘এয়ার ফোর্স ওয়ান’-এ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমাদের মনে হচ্ছে এটা ইরানই করেছে। কারণ ওদের অস্ত্র খুব নিখুঁত নয়। ওদের গোলাবারুদের কোনও একুরেসি নেই।’
উল্লেখ্য, দক্ষিণ ইরানের মিনাব শহরে মেয়েদের একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলায় ১৬৫-র বেশি ছাত্রী ও কর্মীদের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ইরান। নিহতদের মধ্যে অধিকাংশই ছাত্রী।
যুদ্ধের প্রথম দিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় স্কুলের শিক্ষার্থীদের নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার বিষয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি যা দেখেছি তার ভিত্তিতে বলছি, এটা ইরানই করেছে। ইরানই ওই হামলা চালিয়েছে। তাদের ব্যবহৃত গোলাবারুদ খুবই খারাপ।’
তবে ট্রাম্পের কাছে মতামত জানতে চাইলে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিষয়ক সচিব পিট হেগসেথ বলেন, ঘটনাটি এখনও তদন্তাধীন রয়েছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।