১২ মার্চের মধ্যে শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধের নির্দেশ
সংবাদের আলো ডেস্ক: আগামী ৭ কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মঙ্গলবার (৩ মার্চ) রাজধানীর সিরডাপে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (আরএমজি টিসিসি) ২৩তম সভায় তিনি এ নির্দেশনা দেন।
একইসঙ্গে শ্রমিকদের ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশনা দিয়েছেন মন্ত্রী।
সভায় শ্রমিকদের বেতন ও বোনাস নিয়ে নির্দেশনা দিয়ে শ্রমমন্ত্রী বলেন, মালিকপক্ষ ও শ্রমিকপক্ষকে সমন্বয় করে কাজ করতে হবে, যেন জনভোগান্তি সৃষ্টি না হয়। শ্রমিকদের কোনো কারণ ছাড়া লে-অফ বা ছাঁটাই করা যাবে না বলেও জানান তিনি।
তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাধারণ ছুটির প্রজ্ঞাপনের পাশাপাশি বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী মালিকপক্ষ ও শ্রমিকপক্ষ পারস্পরিক আলোচনার মাধ্যমে শ্রমিকদের ঈদের ছুটি নির্ধারণ করবেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।