শুক্রবার, ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

শ্রীবরদীর কাকিলাকুড়া ইউনিয়ন চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদারের অসুস্থতায় খোঁজ নিলেন মাহমুদুল হক রুবেল

মো: শাকিল মিয়া,শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব হামিদুল্লাহ তালুকদার গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল-এ চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন (শেরপুর-৩) শ্রীবরদী–ঝিনাইগাতী আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য জনাব মাহমুদুল হক রুবেল। এ সময় তিনি চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদারের দ্রুত আরোগ্য কামনা করেন এবং উন্নত চিকিৎসার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা ও পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

‎মাহমুদুল হক রুবেল বলেন, “এলাকার জনপ্রতিনিধি হিসেবে হামিদুল্লাহ তালুকদার সাহেবের অবদান অনস্বীকার্য। তাঁর অসুস্থতায় আমরা সবাই উদ্বিগ্ন। আল্লাহর রহমতে তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন—এই কামনা করি।”

‎উল্লেখ্য, কাকিলাকুড়া ইউনিয়ন চেয়ারম্যানের অসুস্থতার খবরে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের মাঝে উদ্বেগ ও সহমর্মিতা লক্ষ্য করা গেছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়