উল্লাপাড়ায় প্রবাসীর ভোট দিতে গিয়ে ধরা
উল্লাপাড়া (সিরাজগঞ্জ ) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেসিরাজগঞ্জ-৪ আসনের একটি ভোটকেন্দ্রে প্রবাসীর ভোট দিতে গিয়ে ভোটগ্রহণ কর্মকর্তাদের হাতে ধরা পড়েছেন এক বিএনপি কর্মী। উল্লাপাড়া কয়রা ফাজিল মাদ্রাসা কেন্দ্রে জাল ভোট দেয়ার অপরাধে কয়রা চরপাড়া গ্রামের বিএনপি কর্মী আলতাব হোসেনের পুত্র রুবেল হোসেনকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আটক হওয়া কর্মীকে দুইবছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেনির্বাচনী অপরাধ অনুসন্ধান কমিটি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উল্লাপাড়া উপজেলার কয়ড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। নির্বাচনী অপরাধ অনুসন্ধান কমিটির বিচারক, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শানু আকন্দ এই সাজা দেন।
নির্বাচনী অপরাধ অনুসন্ধান কমিটির বিচারক, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শানু আকন্দ জানান, বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে উল্লাপাড়া উপজেলার কয়ড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা কেন্দ্রে একই ব্যক্তি দ্বিতীয় দফায় ভোট দিতে আসলে তাকে আটক করা হয়। পরে আরপিও অনুযায়ী তাকে ২ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।