আশুলিয়ায় গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ভয়েস অফ জুলাইয়ের মিছিল
স্টাফ রিপোর্টার: সাভারের আশুলিয়ায় গণভোটের পক্ষে প্রচারণা চালিয়ে মিছিল করেছে ভয়েস অফ জুলাইয়ের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আশুলিয়ার বগাবাড়ি এলাকা থেকে ভয়েস অফ জুলাইয়ের ব্যানারে এ কর্মসূচি শুরু হয়। মিছিলটি আশুলিয়ার বাইপাইল–আবদুল্লাহপুর সড়ক, বুড়ির বাজার, খান মসজিদ এলাকা সহ আশপাশের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি পুনরায় বগাবাড়ি এলাকায় এসে শেষ হয়।
মিছিল চলাকালে নেতাকর্মীরা গণভোটের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং সাধারণ মানুষের মাঝে নিজেদের দাবি তুলে ধরেন।
নেতারা বলেন, গণভোটের মাধ্যমে জনগণের মতামত প্রতিফলিত হওয়া জরুরি। এ দাবিতে আগামী দিনগুলোতেও শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তারা।
ভয়েস অফ জুলাইয়ের সাভার উপজেলা প্রতিনিধি ফরিদুল ইসলাম বলেন, ২০২৪ সালের আগস্টে জীবন বাজি রেখে আমরা ফ্যাসিবাদ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম। সেই আত্মত্যাগের লক্ষ্য একটাই বাংলাদেশকে ফ্যাসিস ও দুর্নীতিবাজমুক্ত করা। আজ সেই লক্ষ্য বাস্তবায়নের পথে এগিয়ে যেতে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চলছে। একটি নিরাপদ, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা ব্যাপকভাবে ‘হ্যাঁ’ ভোটের ক্যাম্পেইন পরিচালনা করছি।
এসময় ভয়েস অফ জুলাইয়ের কেন্দ্রীয় সভাপতি মুকুল হোসেন, ভয়েস অফ জুলাইয়ের সাভার উপজেলা প্রতিনিধি ফরিদুল ইসলাম, মোহাম্মদ আক্কাস আলী সাগর, এছাড়াও অন্যান্যদের মধ্যে কাজী ওমর ফারুক, মোহাম্মদ ইউনুস আলী সাদ্দাম সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।