মঙ্গলবার, ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

আগামীকাল থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি

সংবাদের আলো ডেস্ক: ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল ১১ ফেব্রুয়ারি থেকে চলতি মাসের ১৫ তারিখ পর্যন্ত শ্রেণিকক্ষের সব কার্যক্রম বন্ধ থাকবে।

১১ ও ১২ ফেব্রুয়ারি সরকার ঘোষিত সাধারণ ছুটি। এরপর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি পড়বে। আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে আর একটি ধর্মীয় ছুটিও থাকবে। এইসব মিলিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে টানা পাঁচ দিনের ছুটি নিশ্চিত হয়েছে।

এটি চলতি বছরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রথম বড় ছুটি হিসেবে ধরা হচ্ছে এবং শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী এটি এ বছরের পঞ্চম ছুটিও হবে।

অন্যদিকে, ১১ ফেব্রুয়ারি নির্বাচন উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। তদুপরি, নির্বাচনের আগের দিন অর্থাৎ ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্যও সাধারণ ছুটি থাকবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, শিক্ষার্থীদের জন্য এই দীর্ঘদিনের ছুটি তাই একদিকে নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে দেয়া হয়েছে, অন্যদিকে তারা বিশ্রাম ও প্রস্তুতির সুযোগও পাবেন বলে মনে করছেন অভিভাবকরাও।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়