মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে: জামায়াতের নায়েবে আমির

সংবাদের আলো ডেস্ক: জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে। গ্রহণযোগ্য নির্বাচন না হলে দেশের ভবিষ্যৎ হবে অন্ধকার। সেজন্য প্রশাসন ও নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রামের চাঁন্দকরা সেকান্দর আলী উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ডা. তাহের বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে দুর্নীতিমুক্ত দেশ গড়াই জামায়াত ও তাদের জোটের লক্ষ্য। এছাড়াও ভোটের দিন কেউ যদি কেন্দ্র দখল করতে চায়, তাহলে তাদের হাত ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়