কাদিয়ানীদের চেয়েও ইসলামের বেশি ক্ষতি করেছে জামায়াত: হেফাজত আমির
সংবাদের আলো ডেস্ক: জামায়াতে ইসলামের বিরুদ্ধে জিহাদের ডাক দিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা মহিব্বুল্লাহ বাবুনগরী। তিনি বলেন, জামায়াতে ইসলাম কোন ইসলাম না। জামায়াতের সাথে মদিনার ইসলামের কোন সম্পর্ক নাই।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাজীরহাট বড় মাদ্রাসায় খতমে বুখারী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।
এ সময় তিনি চট্টগ্রাম-২ এর ধানের শীষের প্রার্থী সরোয়ার আলমগীরকে প্রকাশ্যে সমর্থন জানান।
সমালোচনা করে হেফাজত আমির বলেন, জামায়াতের বিরুদ্ধে অবস্থান নেওয়া ধর্মীয় কর্তব্য। কাদিয়ানীদের দিয়ে ইসলামের যে ক্ষতি হয়েছে, এর চেয়ে বেশি ক্ষতি হয়েছে জামায়াতকে দিয়ে। জামায়াত সমর্থকদের কথাবার্তা ভালো না। তাদেরকে আসন্ন নির্বাচনে বর্জন করারও কথা বলেন তিনি।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।