নির্বাচিত সরকারের কাছে দ্রুতই দায়িত্ব হস্তান্তর করা হবে: প্রেস সচিব
সংবাদের আলো ডেস্ক: যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে। এটা ৩ দিনের মধ্যেও হতে পারে। তবে ১৭ থেকে ১৮ ফেব্রুয়ারির পরে হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
সরকার ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে উল্লেখ করে প্রেস সচিব বলেন, এই সরকারের আমলে রেকর্ড সংখ্যক আইন পাশ হয়েছে। বাংলাদেশ থেকে গুম উঠে গেছে।
তিনি বলেন, নির্বাচনের আমেজ খুব উৎসবমুখর হচ্ছে। কোথাও তেমন কোন সহিংসতা হয়নি। বেশ ভালো নির্বাচন হবে।
এ সময় নির্বাচন নিয়ে কেউ কোনো অপ তথ্য ছড়ালে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।