বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

মব ভায়োলেন্স বলতে কোনো কিছু নেই, পুলিশের মধ্যে কোনো ভীতি কাজ করছে না

সংবাদের আলো ডেস্ক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মব ভায়োলেন্স বলে কোন কিছু নেই। পুলিশের মধ্যে কোন ভীতি কাজ করছে না। এবারের নির্বাচন শান্তিপূর্ণ হবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল চারটার দিকে রাজশাহী কারা প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে করার লক্ষ্যে  আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় যোগ দেওয়ার পর তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোন প্রার্থী অশোভন আচরণ করলে, তা সমাজে প্রকাশ পেলে এমনিতেই কোনঠাসা হয়ে যাবে। বেশি কিছু করলে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, নির্বাচনে কোনো সহিংসতা হবে না। আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্ততি ভালো। নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অস্ত্র নিয়মিত উদ্ধার হচ্ছে বলেও দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়