,

জামায়াত আমির মুক্তিযুদ্ধ সম্বন্ধে এতো জ্ঞান রাখে, আগে তো জানতাম না

সংবাদের আলো ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জামায়াতে ইসলামীর আমির মুক্তিযুদ্ধ সম্বন্ধে এতো জ্ঞান রাখে, সেটা আগে তো জানতাম না। এখন মুক্তিযুদ্ধের ঘোষণা কে কীভাবে দিয়েছেন,  তার জ্ঞানের পরিধি দেখে খুশি হয়েছি।

আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে নির্বাচন নিয়ে গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।

জামায়াত আমিরকে উদ্দেশে  করে আমীর খসরু বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস তার থেকে মানুষ জ্ঞান নিতে চায় ? বরং মানুষ জানতে চাচ্ছে আপনার আগামী দিনের প্রোগ্রামটা কি? মানুষের জন্য আপনি কি করবেন? 

তিনি আরও বলেন, জিয়াউর রহমানকে মার্কেটিং করার আমাদের তো প্রয়োজন নেই।

আমীর খসরু বলেন,  তারা নিজেদেরকে আরও ক্ষতিগ্রস্ত করছে। যদি এখনও কিছু গ্রহণযোগ্যতা থাকে তাহলে এই ধরনের বক্তব্যের মাধ্যমে তাদের সেটাও তো বোধ হয় তারা হারাচ্ছে।  

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়