সোমবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

রাজার ছেলে রাজা হবে, এমন তত্ত্বে আমরা বিশ্বাসী নই: জামায়াত আমির

সংবাদের আলো ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘দেশের সাধারণ মানুষ বিএনপিকে লাল কার্ড দেখাবে। আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে জনগণ একটি নতুন বাংলাদেশ পাবে।’ তিনি বলেন,  রাজার ছেলে রাজা হবে—এমন মতবাদে জামায়াত বিশ্বাস করে না।

আজ সোমবার (২ ফেব্রুয়ারি) কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা মাঠে জামায়াত আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিবারতান্ত্রিক রাজনীতির সমালোচনা করে জামায়াত আমির বলেন, ‘রাজার ছেলে রাজা হবে—এমন মতবাদে আমরা বিশ্বাসী নই। এদেশে এমপি, মন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী; যেই হোক না কেন, অপরাধ করলে তার বিচার নিশ্চিত করতে চাই। আমরা ন্যায়বিচার ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই।’

বেলা ১২টার পর ডা. শফিকুর রহমান সমাবেশস্থলে পৌঁছান এবং বক্তব্য রাখেন। এর আগে, সকালে তিনি জেলার মহেশখালীতে অপর একটি জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়