এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট নাহিদ ইসলামের
সংবাদের আলো ডেস্ক: দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা ১১ আসনে বিএনপি প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন একই আসনে জামায়াত সমর্থিত ১১ দলীয় জোটে এনসিপির প্রার্থী নাহিদ ইসলাম৷
সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে নাহিদ নিজে হাইকোর্টে হাজির হয়ে রিট দায়ের করেন৷ রিটে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত এ প্রার্থীর প্রার্থিতা স্থগিত চাওয়া হয়েছে।
নাহিদের আইনজীবী জহিরুল ইসলাম মুসা জানান, বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম প্রশান্ত মহাসাগরীয় ওশেনিয়া মহাদেশের দ্বীপরাষ্ট্র রিপাবলিক অব ভানুয়াতুর নাগরিকত্বের বিষয়টি নানা গণমাধ্যমের প্রকাশ্যে এসেছে। কিন্তু হলফনামায় তা উল্লেখ করেননি৷
দ্বৈত নাগরিকত্বের পাশাপাশি তথ্য গোপনের অভিযোগ আনা হয় রিটে৷ আগামী মঙ্গলবারই এ বিষয়ে শুনানি হতে পারে বলে আশা নাহিদের আইনজীবীর৷



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।