সোমবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

রোহিঙ্গা গণহত্যায় অভিযোগ উড়িয়ে দিলেন মিয়ানমারের ভিক্ষু সিতাগু সায়াদাও

সংবাদের আলো ডেস্ক: রোহিঙ্গা গণহত্যা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) উঠা অভিযোগ উড়িয়ে দিয়েছেন মিয়ানমারের জান্তা সরকারের সমর্থক প্রভাবশালী ভিক্ষু সিতাগু সায়াদাও। অভিযোগে বলা হয়েছিল, তার এক উপদেশে অ-বৌদ্ধদের পশুর সঙ্গে তুলনা করে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার বৈধতা দেয়া হয়।

২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে দমন-পীড়নের সময় সিতাগু সায়াদাও সামরিক প্রশিক্ষণ ছাউনিতে দেয়া ভাষণে বলেন, ‘রোহিঙ্গাদের হত্যা করা পাপ নয়, কারণ তারা বৌদ্ধ নয়… তারা পশুর মতো।’

পরবর্তীতে তার এই উপদেশ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে দেয় দেশটির সেনাবাহিনী। এই ঘটনা উল্লেখ করে আইসিজেতে তার বিরুদ্ধে গণহত্যায় জড়িত থাকার অভিযোগ আনা হয়।

কট্টর জাতীয়তাবাদী এই ধর্ম গুরু, যিনি ‘শ্বে কিয়িন’ বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান গত বুধবার (২৮ জানুয়ারি) বলেছেন, আইসিজেতে দায়ের করা মামলাটি তাকে ব্যক্তিগতভাবে অভিযুক্ত করে না।

তার মতে, আইসিজেতে প্রমাণ হিসেবে উপস্থাপিত ওই উপদেশটি ‘অল্প একটু হইচই সৃষ্টি করেছে, তবে এতে কোনো সমস্যা নেই।’

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়