জামায়াত ক্ষমতায় এলে হিন্দুদের জামাই আদরে রাখা হবে: কৃষ্ণনন্দী
সংবাদের আলো ডেস্ক: জামায়াত ক্ষমতায় এলে হিন্দুদের ভারতে যেতে হবে না। তাদের এখানে জামাই আদরে রাখা হবে। জামায়াত কখনো টাকা দিয়ে ভোট কেনে না বলে জানিয়েছেন খুলনা-১ আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী কৃষ্ণনন্দী।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ৩টায় খুলনা সার্কিট হাউস মাঠে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি।
কৃষ্ণনন্দী বলেন, একটি দল চাঁদাবাজির টাকার বস্তার মুখ খুলে দিয়েছে ভোট কেনার জন্য। আপনারা হাট-বাজারে গরু-ছাগল কেনার মতো করে ভোট কিনে বেড়াচ্ছেন- এটা ঠিক নয়।
তিনি আরও বলেন, জামায়াত কখনো ভোট কেনার জন্য বিকাশে টাকা দেয় না।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।