মঙ্গলবার, ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

কালীগঞ্জে বেলচার আঘাতে হোটেল ব্যবসায়ী লিটন ঘোষ খুন

পঙ্কজ সরকার নয়ন, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় দোকানকর্মীকে মারধরের হাত থেকে রক্ষা করতে গিয়ে প্রাণ দিলেন হোটেল ব্যবসায়ী লিটন চন্দ্র ঘোষ (৫৫) ওরফে কালী ।

শনিবার (১৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কালীগঞ্জ পৌরসভা সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক খুনের ঘটনা ঘটে।নিহত লিটন চন্দ্র ঘোষ ওরফে কালী ঘোষ চান্দাইয়া এলাকার নির্মল চন্দ্র ঘোষের ছেলে। তিনি কালীগঞ্জ পৌরসভা সংলগ্ন এলাকায় অবস্থিত ‘বৈশাখী সুইটমিট অ্যান্ড হোটেল’-এর মালিক ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকালে খুনি মাসুম মিয়া ওই হোটেলে খাবার খেতে যান। খাবার খাওয়ার এক পর্যায়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হোটেল কর্মচারী অনন্ত দাস (১৭) সাথে শুরু করেন কথা কাটাকাটি। সেই কথা কাটাকাটি একপর্যায়ে রুপ নেয় হাতাহাতিতে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হোটেলের মালিক লিটন চন্দ্র ঘোষ তার কর্মী অনন্ত দাসকে রক্ষা করতে এগিয়ে আসেন।

এতে আরও ক্ষিপ্ত হয়ে লিটন চন্দ্র ঘোষের ওপর হামলা চালায় অভিযুক্তরা। একপর্যায়ে বেলচা দিয়ে বারংবার তার মাথায় আঘাত করেন খুনী মাসুম। গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পরে ঘটনাস্থলেই মৃত্যু হয় হোটেল ব্যবসায়ী লিটন চন্দ্র ঘোষের (৫৫) ওরফে কালী। খুনী মাসুমের বাবা স্বপন মিয়া ও মা মাজেদা খাতুন ঘটনাস্থলে এসে জড়িয়ে পড়েন মারামারিতে।

ঘটনার পর স্থানীয় লোকজন ধাওয়া করে অভিযুক্ত স্বপন মিয়া, তার স্ত্রী মাজেদা খাতুন ও ছেলে মাসুম মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং স্থানীয় ব্যবসায়ী মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন—কালীগঞ্জ উপজেলার বালীগাঁও এলাকার মোহাম্মদ স্বপন মিয়া (৫৫), তার স্ত্রী মাজেদা খাতুন (৪৫) এবং তাদের ছেলে মাসুম মিয়া (২৮) ।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়