কামারখন্দে শিয়ালের কামড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
খাইরুল ইসলাম (সিরাজগঞ্জ) কামারখন্দ প্রতিনিধি: শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়নের কামারখন্দ গ্রামের হাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত আমজাদ আলীর স্ত্রী।
নিহতের ছেলে আল মাহমুদ শনিবার সকালে আজকের সাংবাদিক কে বলেন, রাতে তাঁর মা নিজ ঘরে শুয়ে ছিলেন। এ সময় টিনের বেড়ার নিচ দিয়ে একটি শিয়াল ঘরে ঢুকে তাঁকে কামড় দেয়। পরে পরিবারের সদস্যরা তাঁকে প্রথমে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখান থেকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন আকন্দ বলেন, রাতে ওই বৃদ্ধাকে শিয়াল কামড়েছে বলে তাঁরা জানতে পেরেছেন। সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তে শিয়ালের কামড়ের বিষয়টি নিশ্চিত হলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকলে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হবে। আর অন্য কোনো বিষয় পাওয়া গেলে ময়নাতদন্ত শেষে লাশ দেওয়া হবে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।