কালিয়াকৈরে হাদির হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
পুনম শাহরীয়ার ঋতু, স্টাফ রিপোর্টার: নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসী কর্তৃক জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মূখপাত্র শরীফ ওসমান হাদিকে নির্মম ভাবে গুলি করে হত্যার ঘটনার ২৭ দিন পেরিয়ে গেলেও সন্ত্রাসীদের বিচার না হওয়ায়। দ্রুত হত্যাকারীদের বিচারের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে তৌহিদি জনতা।
শুক্রবার জুম্মা নামাজ বাদ গাজীপুরের কালিয়াকৈর সফিপুর দোকানপাড় এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তৌহিদি জনতা ও সাধারন মুসুল্লিরা। এসময় সড়কের এক পাশে প্রায় ১ ঘন্টা যানচলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে যৌথবাহিনীর সদস্যারা এসে আন্দোলনের সাথে একাত্বতা প্রকাশ করলে তাদের অনুরোধে মহাসড়ক থেকে সড়ে যায় বিক্ষোভ কারীরা। পরে বিকাল তিনটার দিকে সহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
বিক্ষোভ মিছিলে এসময় বক্তব্য রাখেন মাওলানা আনিসুর রহমান, আপ বাংলাদেশ এর জেলা যুগ্ন সদস্য সচিব মোঃ সিয়াম, জুলাই যোদ্ধা রেদুয়ান রহমান আদনান, হাসান মিয়াজি, সাহেদ মেরাজ, ইমাম হাসান প্রমুখ।
বক্তারা এসময় বলেন ইনকিলাব মঞ্চের মূখপাত্র শরীফ ওসমান হাদি ভাই ছিলো ন্যায়ের প্রতিক। একজন স্পষ্টবাদি জুলাই যোদ্ধা সে নতুন বাংলাদেশ বিনির্মানে আন্দোলন করেছে। ফ্যাস্টিট আ’লীগ সরকার পতনের পর তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের হাদি ভাইকে নির্মম ভাবে হত্যা করেছে। অথচ এ ঘটনার ২৭ দিন পেরিয়ে গেলেও মুল আসামি গ্রেফতার হয়নি। আর এ ঘটনার সাথে জড়িত যারা গ্রেফতার হয়েছে তাদের বিচার এখনোও হয়নি। আমরা দ্রুত এর বিচার চাই। বিচার না হলে আজকে হাদি ভাই নিহত হয়েছে। কালকে পালা আমি ও আপনার।
এছাড়াও দুইদিন আগে এক যুবদল নেতাকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে আ’লীগ সন্ত্রাসীরা। আর কত লাশ পড়লে এ দেশে আইনশৃঙ্খলা বাহিনীর টনক নরবে। আমরা এ দেশে কোন মায়ের বুক খালি হোক এটা আর চাইনা।
উল্লেখ গত ১২ ডিসেম্বর দুপুরে নির্বাচনী প্রচারনা শেষে রিকসাযুগে বাসায় ফেরার পথে রাজধানীর বিজয়নগর এলাকায় পিছন থেকে মোটরসাকেল এর দুই আরোহী হাদির মাথা লক্ষ্য করে গুলি ছুড়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় উদ্ধার করে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারিরিক অবস্থার অবনতি হলে সিঙ্গাপুর হাসপাতালে ভর্তি করা হলে চারদিন চিকিস্যার পর সেখানে মৃত্যুবরণ করেন হাদি। এর পর থেকেই হাদির হত্যাকারিদের বিচার দাবিকে ফুসে উঠে দেশের র্সবস্থরের জনতারা।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।