,

চাটমোহরের মথুরাপুরে গৃহবধূর আত্মহত্যা

সঞ্জিত চক্রবর্তী, পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহর উপজেলায় নিজ বাড়ির ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন মোছা. জাহেরা বেগম (৬৫)। তিনি মো. জয়নাল হোসেনের স্ত্রী। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে এই ঘটনা ঘটে। নিহত জাহেরা বেগম উপজেলার মথুরাপুর ডাক এলাকার ভাদ্রড়া পশ্চিম পাড়ার বাসিন্দা।

পারিবারিক সূত্র ও প্রতিবেশীদের বরাতে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন এবং হতাশাগ্রস্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, হতাশা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন। ঘটনার পর পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করার চেষ্টা করেন, তবে ততক্ষণে তার মৃত্যু হয়।

খবর পেয়ে স্থানীয়রা বিষয়টি সংশ্লিষ্টদের অবহিত করেন। এ বিষয়ে চাটমোট থানার অফিসার ইনচার্জ গোলাম সারওয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি ময়না তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ