মঙ্গলবার, ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

মানিকগঞ্জে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

মানিকগঞ্জ প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণ স্মরণসভা ও দোয়া মাহফিল করেছে মানিকগঞ্জ জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে মানিকগঞ্জের শহীদ রফিক সড়কে জেলা বিএনপি কার্যালয়ে এই কর্মসূচি পালিত হয়।

দোয়া মাহফিল ও স্মরণসভায় বিএনপি’র প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবনাদর্শের উপর বিশদ আলোচনা করা হয়।

এ সময় জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য এডভোকেট জহির আলম নদী, আ ফ ম নুরতাজ আলম বাহার, নাসির উদ্দিন আহমেদ যাদু, আব্দুস সালাম বাদল, গোলাম আবেদীন কায়সার ও শামীম আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালিত হয়।বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও  মানিকগঞ্জ ৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আফরোজা খানম রিতার  দিকনির্দেশনায় অনুষ্ঠিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে বিএনপি, যুবদল ছাত্রদল,  স্বেচ্ছাসেবক দল, কৃষক দল,  শ্রমিক দল, ওলামা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল  সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়