মঙ্গলবার, ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

নওগাঁয় সাপ্তাহিক অপরাধ অনুসন্ধানের প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

নওগাঁ জেলা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে সর্বাধিক প্রচারিত প্রথম শ্রেণীর জাতীয় সাপ্তাহিক “অপরাধ অনুসন্ধান ” পএিকার  যুগ পূর্তি ও ১৩ বছরে পদার্পণ উপলক্ষে শহরের মুক্তির মোড় বৃহস্পতিবার বেলা ১১ টায়  নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ের কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সাপ্তাহিক  অপরাধ অনুসন্ধানের নওগাঁ প্রতিনিধি সুবীর দাস এর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলার রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি এস এ বিপ্লব, ইউনিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক  ইউনুস আলী ফাইম ও জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিফাত হোসেন সবুজ। 

আরো উপস্থিত ছিলেন নওগাঁ জেলার রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক আবুজার গাফফারী, সদস্য দেবাশীষ সাহা, সদস্য ওয়ায়েদ আজাদ,সাংবাদিক ইউনিয়ন এর মান্নান,সাংবাদিক ইউনিয়ন এর রাজু, চ্যানেল এস এর সাংবাদিক সোহেল রানা জয়,সাংবাদিক রনক সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়