চলনবিল বার্তার প্রতিষ্ঠা বার্ষিকী পালন
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: তাড়াশে সাপ্তাহিক চলনবিল বার্তা পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বুধবার পত্রিকাটির ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে র্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা পাবলিক লাইব্রেরী হলরুমে।
চলনবিল বার্তার সম্পাদক আব্দুর রাজ্জাক রাজুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান। অনুষ্ঠানে আব্দুর রাজ্জাক রাজুর লেখা “ সাংবাদিকের কলাম ” বইটির মোড়ক উন্মোচন করা হয়। এ সময় বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলাম, কৃষি কর্মকর্তা আমিলিয়া জান্নাত, চলনবিল বার্তার নির্বাহী সম্পাদক গোলাম মোস্তফা প্রমূখ।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।