তাড়াশে মুদি দোকানদারের ১ মাসের বিদ্যূৎ বিল এসেছে ১৩ লাখ ৫৩ হাজার ১৯৩ টাকা
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে মুদি দোকানদারের ১ মাসের বিল এসেছে ১৩ লাখ ৫৩ হাজার ১৯৩ টাকা। এ অস্বাভাবিক বিল দেখে তিনি হতবাক হয়ে যান। ঘটনাটি ঘটেছে উপজেলার তালম ইউনিয়নের তালম খাসপাড়া গ্রামে।
জানা যায়, তালম খাসপাড়া গ্রামের বাসিন্দা মো: নজিবর রহমানের ছেলে মো: আব্দুল হাকিম পেশায় একজন মুদির দোকানদার। আজ রবিবার (২২ জুন) দুপুরে তার কাছে সিরাজগঞ্জ পল্লী বিদ্যূৎ সমিতির-১ এর আওতায় তাড়াশ জোনাল অফিস থেকে মে মাসের বিল দিয়ে আসেন পল্লী বিদ্যূতের একজন বিলিং সহকারী।
বিল হাতে তিনি দেখতে পান তার নামে বিল এসেছে ১৩ লাখ ৫৩ হাজার ১৯৩ টাকা। এ বিল দেখে তিনি আশ্চার্যান্বিত হয়ে যান। এ প্রসঙ্গে মো: আব্দুল হাকিম বলেন, বিল পেয়ে তিনি পল্লী বিদ্যূতের তাড়াশ জোনাল অফিসে ফোন করে অস্বাভাবিক বিল সম্পর্কে জানতে চান। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়ে। শুরু হয় নানা আলোচনা সমালোচনা।
এ খবর লেখা পর্যন্ত মো: আব্দুল হাকিম বলেন, তাড়াশ জোনাল অফিস থেকে লোক বিলের কপি সংশোধন করে দিয়ে গেছেন। তাড়াশ পল্লীবিদ্যূতের ভারপ্রাপ্ত ডেপুটি জেনারেল ম্যানেজার মো: শামসুজ্জামান বলেন, এটি মূলত: প্রিন্ট মিসটেক। আমরা জানার পরপরই বিলটি সংশোধন করে দেয়া হয়েছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।