মঙ্গলবার, ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

নওগাঁয় ১০লাখ টাকা চাঁদা চেয়ে না পেয়ে মারধর,আহত-১১, ৮জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ১০লাখ টাকা চাঁদা চেয়ে না পেয়ে মারধর করে অন্তত ১১ জনকে আহত করা হয়েছে। এ ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার(১৮এপ্রিল) সন্ধ্যায় নওগাঁ সদর উপজেলার বর্ষাইল ইউনিয়নের ঝালঘরিয়া গ্রাম এ বিষয়ে ওই রাতেই ওই গ্রামের খায়রুল ইসলামের ছেলে এহছান আলী বাদী হয়ে ৮জনের নামে উল্লেকসহ আরা অজ্ঞাতনামা ৪-৫ জনের নামে নওগাঁ সদর মডেল থানায় মামলা দায়র করন।

আসামীরা হলেন, ওই গ্রামের ছাফের উদ্দীনের ছেলে ওয়াদুদ হোসেন(৩৫),বিদ্যুৎ হোসেন(৩০),মাহমুদুল (২৫),সফুর ছেলে ময়েন(৩৫),মৃত কাশেম আলীর ছেলে দোলন(৫৫),মৃত শান্তি নাথ ঘোষের ছেলে নায়ারণ(৬০),কাশেমের ছল ইয়াছিন(৩০) এবং মত ঝরার ছেলে ভোলা(৪০)।

মামলার এজাহার জানা যায়, আমার বাবা খায়রুল ইসলাম সারতী রানীর নিকট হইতে ১শত ৪৪শতক জমি ক্রয় করেন। এরপর থেকে আসামীরা ১০লাখ টাকা চাঁদা দাবী করে। আসামী কয়েক দিন আগে সম্পত্তিতে থাকা গাছ ও বাঁশ কেটে নেয়। ঘটনার দিন(১৮এপ্রিল) বিকেলে ওয়াদুদ আমার পুকুরে মটর স্থাপন করেছিল। এসময় আমরা বাধা দিলে তারা সেখান থেকে চলে যায়। এরপর সন্ধ্যায় ওয়াদুদ গং একত্রে হয়ে আমাদের উপর অর্তকিত হামলা চালায় ।এতে বাদী এহছান আলীর দাদী খায়রুন বিবি,চাচী মর্জিনা ,সাইন,ইমন ও সাগরসহ ১১জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে।

এব্যাপারে নওগাঁ সদর মডেল থানার ওসি নূরে আলম সিদ্দিক জানান, এ ঘটনায় ৮জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত নামা ৪-৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামীদের গ্রেফতার জোর চেষ্টা চালানো হচ্ছে।

সুবীর দাস
নওগাঁ

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়