সরকারি প্রতিষ্ঠানগুলো এখনও পুরোপুরি কার্যকর হয়নি: রিজভী

সংবাদের আলো ডেস্ক: বিচার বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনসহ সব সরকারি প্রতিষ্ঠানগুলো এখনও পুরোপুরি কার্যকর হয়নি বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
সোমবার (৩ মার্চ) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ কথা বলেন তিনি।
রিজভী বলেন, সংস্কারের জন্য যেসব কমিশন গঠন হয়েছিল, সেগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। জীবনের ঝুঁকি নিয়ে দেশের মানুষ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছে প্রকৃত গণতন্ত্র নিশ্চিত করার লক্ষ্যে।
তিনি আরও বলেন, জনগণ এখন নির্বাচন চায়। দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান সবার। একই সঙ্গে অবাধ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করারও আহ্বান জানাই।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।