বিএনপি দেশ সেবার সুযোগ পেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যা উন্নতি করা হবে – শাহীন তালুকদার

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধি: জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য ও উপজেলা যুবদলের আহবায়ক সাবেক পৌর মেয়র এ কে এম ফয়জুল কবির তালুকদার শাহীন বলেন, বিএনপি আগামীদিনে দেশ সেবার সুযোগ পেলে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নতি করা হবে। সরিষাবাড়ীতে ৫ লক্ষ্য মানুষের বসবাস। আর ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক মাত্র ৫ জন। মানুষের স্বাস্থ্য সেবা বড় কঠিন হয়ে পড়েছে। সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানান তিনি।
শনিবার (১ মার্চ) বিকালে উপজেলার খাদ্যগুদাম সংলগ্ন এলাকায় স্বাস্থ্য সেবা সহায়তা সংস্থার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কে এম ফয়জুল কবির তালুকদার শাহীন এসব কথা বলেন। তিনি আরো বলেন, মানব সেবা পরম ধর্ম। সমাজের বিত্তশালীরা এভাবে এগিয়ে আসলে দরিদ্র ও অসহায় মানুষরা সঠিক ভাবে স্বাস্থ্য সেবা পাবে। মানুষ উপকৃত হলে মহান আল্লাহও খুশি হন। স্বাস্থ্য সেবায় অসহায়দের সব সময় পাশে থাকবেন বলেও তিনি তার বক্তব্যে জানান।
আর এস জাতীয় অর্থোপেডিক্স হাসপাতাল ও পূর্নবাসন কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার চিকিৎসক ছাইফুর রহমান সোহানের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন সহায়তা সংস্থার প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম খেকন। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: রবিউল ইসলাম, ডা: কামরুজ্জামান, ডা: মশিউর রহমান জনি, ডা: জাকির হোসেন, উপজেলা ঔষধ প্রতিনিধি সংস্থা (ফারিয়া’র) সভাপতি ফরহাদ হোসেন মানিক, সরিষাবাড়ী প্রেসক্লাবের সভাপতি ইব্রাহিম হোসেন লেবুসহ বিভিন্ন পেশাজিবী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।