,

শিরোনাম

হামলার পেছনে আওয়ামী লীগ জড়িত: নুসরাত

সংবাদের আলো ডেস্ক: কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন তিনি।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামে নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে নুসরাত তাবাসসুম বলেন, অজ্ঞাত দুর্বৃত্তরা তার বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ করেছে এবং এর সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত। নুসরাত তাবাসসুম আরও বলেন, শেখ হাসিনা যাদের আন্দোলনের কারণে ক্ষমতাচ্যুত হয়েছেন, তাদের বাড়িঘরে আগুন দিয়ে এবং হত্যা করে আবার ক্ষমতায় ফেরার চেষ্টা করছেন। তবে এভাবে ক্ষমতায় ফেরা কোনোদিন সম্ভব নয়। 

সংবাদ সম্মেলনে এনসিপির মিডিয়া সেলের প্রধান ইয়াসির আরাফাতসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন শেষে দৌলতপুর থানায় গিয়ে এ ঘটনায় মামলা করবেন বলেও জানান নুসরাত তাবাসসুম। বুধবার দিনগত রাত ১২টার পর দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে একতলা টিনশেড বাড়িটির আটটি কক্ষের মধ্যে পাঁচটি পুড়ে গেছে এবং দুটি ছাগল মারা গেছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়