,

শিরোনাম

সিরাজগঞ্জের বাজার স্টেশনে পুবালী ব্যাংকের সেলফ সার্ভিস সেন্টার উদ্বোধন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা বাজার স্টেশনে পুবালী ব্যাংক পিএলসি সিরাজগঞ্জ অফিস এর অধিনে সেলফ সার্ভিস সেন্টার উদ্বোধন করা হয়েছে।এছাড়া সোনার মদিনা স্পেনিং মিল ভদ্রঘাটে পেরোল এটিএম/সিআরএম বুথ” এবং সিরাজগঞ্জ শাখার “সেল্ফ সার্ভিস কর্নার” এটিএম বুথ  উদ্বোধন করা হয়েছে। 

বুধবার দুপুরে এই সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি এর উপ ব্যবস্থাপনা পরিচালক  শাহনেওয়াজ খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি এডিসি বিভাগের বিভাগ প্রধান মোঃ রবিউল ইসলাম, বগুড়া অঞ্চলের অঞ্চল প্রধান  তানভীর শামস্ চৌধুরী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি সিরাজগঞ্জ শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান  মো: আহসানুল কবির। অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। নতুন এ সেলফ সার্ভিস সেন্টারের মাধ্যমে গ্রাহকরা আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন। 

এতে ব্যাংকের প্রচলিত সেবার পাশাপাশি গ্রাহকদের সময় সাশ্রয়, ভোগান্তি কমানো এবং দ্রুত ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করার সুযোগ তৈরি হবে। বক্তারা বলেন, গ্রাহকদের দোরগোড়ায় আধুনিক ব্যাংকিং সুবিধা পৌঁছে দিতে পুবালী ব্যাংকের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়