,

শিরোনাম

ডেঙ্গুর টিকা নিয়ে ভাবছে সরকার, তবে এখনই নয়: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সংবাদের আলো ডেস্ক: ডেঙ্গুতে মৃত্যুর হার কমাতে টিকা দেওয়ার বিষয়টি নিয়ে ভাবছে সরকার। তবে এ মুহূর্তে ডেঙ্গু টিকা অনুমোদনের পরিকল্পনা নেই সরকারের। এমনটা জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে ডেঙ্গু বিষয়ক এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, এ মাসেই ডেঙ্গুর সর্বোচ্চ সংক্রমণ হতে পারে। সংক্রমণ প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। এছাড়া, এডিসের লার্ভা ধ্বংস করতে স্থানীয় সরকার বিভাগ কাজ করছে বলে জানান তিনি।

এম এ মুহিত বলেন, গণমাধ্যমের সামনে বড় বড় কথা বললেই দেশের স্বাস্থ্য ব্যবস্থা বদলাবে না। দরকার পরিকল্পনা অনুযায়ী উন্নয়ন।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ফরহাদ হালিম ডোনার বলেন, এডিস মশা নিয়ন্ত্রণ করতে না পারলে দেশে ডেঙ্গু পরিস্থিতির উন্নয়ন সম্ভব নয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়