,

শিরোনাম

সড়কের দুই পাশে সুপারি গাছ লাগিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ 

মো: আখতার হোসেন হিরন: সিরাজগঞ্জের সলঙ্গা থানার ৩নং ধুবিল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হাই আকন্দের উদ্যোগে খারিজা ঘুঘাট পূর্বপাড়া থেকে কৃষি মাঠের মধ্য দিয়ে বয়ে যাওয়া খারিজা ঘুঘাট পশ্চিমপাড়া পাকা রাস্তার সংযোগ স্থল পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের দুই পাশে সুপারি গাছ লাগানোর প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।

স্থানীয় পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি, সড়কের দুই পাশের পতিত জায়গার সঠিক ব্যবহার এবং ভবিষ্যতে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

গ্রামীণ মেঠো পথের দুইধারে প্রায় এক কিলোমিটার সড়কে সারিবদ্ধভাবে ২২শত সুপারি গাছ লাগানোর ফলে সড়কটি যেমন দৃষ্টিনন্দন হয়ে উঠছে, তেমনি পরিবেশের ভারসাম্য রক্ষায়ও ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা খারিজা ঘুঘাট পূর্ব পাড়ার আব্দুস সাত্তার প্রামাণিক এবং স্টুডেন্ট রাজিয়া সুলতানা সুমা ও খারিজা ঘুঘাট পশ্চিম পাড়ার হাফেজ আলআমিন হোসেন এবং আবু হানিফ জানান, সড়কের পাশে গাছ লাগানোর এ উদ্যোগকে তাঁরা ইতিবাচকভাবে দেখছেন। নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করা হলে ভবিষ্যতে এসব গাছ থেকে ফলন পাওয়ার পাশাপাশি এলাকার সৌন্দর্যও আরও বৃদ্ধি পাবে।

প্যানেল চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ বলেন,বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে সড়কের দুই পাশে সুপারি গাছ লাগানোর মাধ্যমে পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ তৈরির চেষ্টা করা হয়েছে। প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নের জন্য গাছগুলোর নিয়মিত পরিচর্যা করা হবে।

এ ধরনের সবুজায়ন প্রকল্প স্থানীয় পর্যায়ে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়