,

শিরোনাম

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮

সংবাদের আলো ডেস্ক: দেশে ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬০৮ জন।

আজ শনিবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।

সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত ২৫৬ জন মারা গেছেন। এর মধ্যে সর্বোচ্চ ৭২ জন মারা গেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। আর শুধু গেলো সেপ্টেম্বরেই সারাদেশে মৃত্যু হয়েছে ১৪৮ জনের।

এছাড়া, চলতি বছরে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪ হাজার ৩৬৯ জন ডেঙ্গু রোগী। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৮ হাজার ৪৮২ জন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়