বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন
সংবাদের আলো ডেস্ক: বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টেফান রডরিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
সাক্ষাৎকালে বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘকে আরও কার্যকরভাবে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন স্টেফান রডরিক।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব নতুন সরকার কীভাবে আরও বড় পরিসরে জনআকাঙ্ক্ষা পূরণে কাজ করতে পারে, সে বিষয়ে সব অংশীজনের সঙ্গে আলোচনার বিষয়টি বৈঠকে গুরুত্ব পায়।
বৈঠকে জুলাই অভ্যুত্থানের পরে প্রতিষ্ঠানিক রিফর্ম নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকারের চলমান কর্মকাণ্ডের মধ্যে সংশ্লিষ্ট বিষয়গুলোতে জাতিসংঘকে আরও ঘনিষ্ঠভাবে পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন জহির উদ্দিন স্বপন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।