,

শিরোনাম

শাহজাদপুরে দুই নারীর আত্মহত্যা

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ শাহজাদপুরে গাড়াদহ ও নরিনা ইউনিয়নে একই দিনে দুইজন নারীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহতরা হল- আঞ্জুয়ারা  খাতুন (৪৫) গাড়াদহ ইউনিয়নের হরিরামপুর গ্রামের ছামাদ আলীর স্ত্রী ও তিন সন্তানের জননী এবং আসমা খাতুন(৪৫) নরিনা ইউনিয়নের নরিনা উত্তরপাড়া গ্রামের শাহেব আলীর স্ত্রী ও ২ সন্তানের জননী।

জানা যায়, গতমঙ্গলবার হরিরামপুর গ্রামের ছামাদ আলীর স্ত্রী আঞ্জুয়ারা  খাতুন স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে পাশের ধান ক্ষেতে গিয়ে কীটনাশক পান করে ঢলে পরে। পরবর্তীতে আশেপাশের উদ্ধার করে পার্শ্ববর্তী উপজেলার উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তকে মৃত ঘোষনা করে। অপরদিকে একই দিনে ঋৃণের দায়ে নরিনা উত্তরপাড়া গ্রামের শাহেব আলীর স্ত্রী আসমা খাতুন বিষাক্ত গ্যাস টেবলেট খেয়ে গুরুতর অসুস্থ হলে প্রথমে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বগুড়া নেওয়ার পথে মৃত্যুবরণ করে।

এব্যাপারে বুধবার (২৪জুন) শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল ইসলাম জানান, কোন অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে আছমা খাতুনের লাশ তার পরিবারের কাছে দেয়া হয়েছে এবং আঞ্জুয়ারা খাতুনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে এবং আত্মহত্যা প্ররচনার অভিযোগে তার স্বামী ছামাদ আলীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়